• খেলাধুলা

ছক্কার রেকর্ডে রান পাহাড়ে ভারত, ইংল্যান্ডের লক্ষ্য ২৫৪

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ১৯টি ছক্কায় ২৫৩ রানের রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল।

সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড় গড়েছে টিম ইন্ডিয়া। ফাইনালে যেতে হলে পাহাড় ডিঙ্গিয়ে রানের রেকর্ড ভাঙতে হবে ইংরেজদের।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সাঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে রানের পাহাড় গড়ে ভারত। 

দলের হয়ে ৪২ বলে ৮টি চার আর ৭টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। তিনি এর আগের ম্যাচে দলকে সেমিফাইনালে তুলে দিতে উইন্ডিজের বিপক্ষে ৫০ বলে ৯৭ রানের লড়াকু ইনিংস খেলেন। আজ মাত্র ২৫ বলে এক চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৩ রান করে ফেরেন শিবম দুবে।

মাত্র ১৮ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৯ রান করেন ইশান কিশান। মাত্র ৭ বলে তিন ছক্কায় ২১ রান করেন তিলক ভার্মা।১২ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ২৭ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া।

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo