• লিড নিউজ
  • খেলাধুলা

বিশ্বকাপে অপ্রতিরোধ্য দ.আফ্রিকা, অপরাজিত থেকেই সেমিতে

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্বকাপের এবারের আসরের গ্রুপপর্ব এবং সুপার এইট মিলে ৭ ম্যাচে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা।

এই সাত ম্যাচে প্রোটিয়াদের হারাতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং ওয়েষ্ট ইন্ডিজ। প্রোটিয়াদের হারাতে পারেনি নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলও। 

গ্রুপপর্বে চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারায়, কানাডা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও আরব আমিরাতকে। টানা চার জয়ে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠে যায় প্রোটিয়ারা। 

সুপার এইটে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে পরাস্ত করে বিশ্বকাপের এবারের আসরের অন্যতম হট ফেভারিট এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভরতকে। টিম ইন্ডিয়াকে তাদের ঘরের মাঠেই পরাস্ত করে দক্ষিণ আফ্রিকা। 

সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা হারায় আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েষ্ট ইন্ডিজকে।

আজ সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারায় এবারের বিশ্বকাপে দুই সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলংকাকে পরাজিত করে দুর্দান্ত ফর্মে থাকা জিম্বাবুয়েকে। 

আজ রোববার সুপার এইটের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৫৩ রান করে। দলের হয়ে অধিনায়ক সিকান্দার রাজা করেন ৭৩ রান।

টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। 

মন্তব্য (০)





image

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...

image

ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...

image

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

image

বাংলাদেশের স্কোয়াডে ফিরলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...

image

‎ব্রাজিলের হতাশার মধ্যেই কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিল জার...

স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...

  • company_logo