ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫শ শয্যায় উন্নত করার চেস্টা থাকবে।
এই এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়। সে বিষযে আমরা সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন। আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দিতে পারবো। জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফ এর ব্যবস্থা করে দেয়া হবে।
আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি।
যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দশ দিন সময় লাগবে এর মধ্যে নিশ্চই আমরা ঠিক করে ফেলবো।
তিনি আজ রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের &lsq...
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশ...
নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৭ ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগে আক্রা...
নিউজ ডেস্কঃ দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন &ls...

মন্তব্য (০)