• লিড নিউজ
  • স্বাস্থ্য

মশার উৎপাত কমাতে একসঙ্গে কাজ করবে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, মশার উপদ্রব কমাতে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, মশা নিধনের ওষুধ কার্যকর হচ্ছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ছাড়া বুধবার সিটি করপোরেশনের দুটি ডিপো পরিদর্শন করবেন সংশ্লিষ্টরা। চলতি বছর এডিস মশা নিয়ন্ত্রণে সরকার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে একই দিনে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং কীটতত্ত্ববিদদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি। গত এক সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মশার প্রকোপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য (০)





image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আর...

image

‎দেশে হামে আক্রান্ত ৮৯ শতাংশ পরিবার চিকিৎসা খরচ মেটাতে ঋণ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে হামের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট বি...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

নিউজ ডেস্কঃ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ থে...

image

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...

image

‎পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছ...

নিউজ ডেস্কঃ চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়া তে...

  • company_logo