ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের খেলা শেষ। আজ থেকে শুরু সুপার এইটের খেলা। সুপার এইটের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগেই বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে টস হওয়ার পরও খেলা শুরু হতে বিলম্ব।
পাকিস্তান গ্রুপপর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে উঠে যায়। তবে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় বাবর আজমরা।
অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডাকে হারিয়ে সুপার এইটে উঠে যায়।
আজ শনিবার শ্রীলংকার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে টসের পর বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে।
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার টি...
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলা...
নিউজ ডেস্ক : মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট ...
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...

মন্তব্য (০)