ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছিল অস্ট্রেলিয়া। দারুণ শুরুর পরও মাঝ পথে খেই হারিয়ে ফেলে সাবেক চ্যাম্পিয়নরা।
যে কারণে দুইশতাধিক রান সংগ্রহের সম্ভাবনা জাগানো অস্ট্রেলিয়া; শেষ দিকে ব্যাটিং বিপর্যয়ের কারণে পারেনি প্রত্যাশিত রান করতে। শেষ পর্যন্ত দুই ওপেনারে কল্যাণে ১৮১ রানে অলআউট হয় অসিরা।
জয়ের জন্য শ্রীলংকার প্রয়োজন ১২০ বলে ১৮২ রান। টার্গেট তাড়া করে জয় পেলে সরসারি সুপার এইটে চলে যাবে লংকানরা।
এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গরুত্বপূর্ণ। তার কারণ সবশেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে বিপদে আছে সাবেক চ্যাম্পিয়নরা।
আজ কোনো কারণে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে এবং পরের ম্যাচে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলে; সুপার এইটের আগেই বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।
সেই দিক থেকে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাঁচা-মরার লড়াই।
অন্যদিকে শ্রীলংকা আজ জয় পেলেই সরাসরি সুপার এইটে চলে যাবে। তার কারণ প্রথম দুই ম্যাচে তারা আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে জয় পেয়েছে।
শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। ৮.২ ওভার তথা ৫০ বলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১০৪ রান। দলের এমন অবস্থা দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে।
এরপর দারুণভাবে খেলায় ফেরে শ্রীলংকা। একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেয় লংকানরা।
১৫ ওভার খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫১ রান। তখনো মনে হয়েছিল স্কোর দুইশ ছাড়িয়ে যাবে। কিন্তু শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালানের পরিবর্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ বলে ৬ উইকেট হারিয়ে ৩০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওপেনার ট্রাভিস হেড। আরেক ওপেনার মিচেল মার্শ করেন ২৭ বলে ৫৪ রান। শ্রীলংকার হয়ে দাসুন হেমন্ত ৪ ওভারে ৩৭ রানে ৪ উইকেট শিকার করেন। ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন দুশমন্ত চামিরা।
স্পোর্টস ডেস্ক : এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গ...
স্পোর্টস ডেস্ক : বেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
স্পোর্টস ডেস্ক : নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংল...
স্পোর্টস ডেস্ক : সাগরিকার জোড়া গোলে লিড নেওয়ার পরও থাইল্যান্ডের বিপক্ষে ...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগ...

মন্তব্য (০)