ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে বিতর্ক উসকে দিলেন ইংল্যান্ড কিংবদন্তি নাসের হুসেইন। স্কাই স্পোর্টসের ক্রিকেট পডকাস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন এবং বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি যে কঠোরতা দেখিয়েছে, ভারত হলে কি একই আচরণ হতো?

নাসের হুসেইনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ক্রিকেট বিশ্লেষক ও সমর্থক এটিকে আইসিসির নীতিগত অসঙ্গতির উদাহরণ হিসেবে দেখছেন।
সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এর জেরে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তকে ঘিরেই প্রশ্ন তোলেন নাসের হুসেইন।
পডকাস্টে তিনি বলেন, ‘বিশ্বকাপের এক মাস আগে যদি ভারত বলত—‘আমাদের সরকার চায় না আমরা কোনো দেশে গিয়ে বিশ্বকাপ খেলি’—তাহলে কি আইসিসি একইভাবে বলত, ‘নিয়ম মানতে হবে, তোমরা বাদ’?’
তিনি আরও যোগ করেন, ‘সব পক্ষই চায় একটাই জিনিস—ধারাবাহিকতা। বাংলাদেশ, পাকিস্তান ও ভারত—সবার জন্য নিয়ম এক হওয়া উচিত। ক্ষমতা থাকলে দায়িত্বও আসে।’
বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে আইপিএল থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে হঠাৎ করে সরিয়ে দেওয়ার ঘটনাও আলোচনায় আসে। বিসিসিআই যদিও আনুষ্ঠানিকভাবে কারণ না জানায়নি। এরপর বাংলাদেশ জানায় নিরাপত্তার কারণে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে পারবে না। অনেক অপেক্ষার পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে ডাকে স্কটল্যান্ডকে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি জানিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এই সিদ্ধান্ত। এরপর থেকে এখন পর্যন্ত আলোচনার ঝড় চলছেই।
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর র...
নিউজ ডেস্কঃ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দ...
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশ...
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে আফগান...
স্পোর্টস ডেস্ক : বহুদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন...

মন্তব্য (০)