• লিড নিউজ
  • খেলাধুলা

বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেশটির সরকারের সিদ্ধান্তের ওপরই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্টে খেলতে রাজি হলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নেয় তারা।

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিষয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক বিবৃতি দিলেও আইসিসিকে এখনো কোনো লিখিত সিদ্ধান্ত জানায়নি পিসিবি। এরই মধ্যে বিষয়টি পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে আইসিসি। শুধু অনুরোধেই থেমে না থেকে, নিজ উদ্যোগে পিসিবির সঙ্গে আলোচনাও শুরু করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও চেয়ারম্যান জয় শাহর সহকারী ইমরান খাজাকে এই আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি খাজাকে বলা হয়েছে, যেকোনো উপায়ে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা করতে। ‘রেভস্পোর্টস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে শুধু পিসিবিই নয়, বড় বিপাকে পড়তে পারে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এই ম্যাচকে কেন্দ্র করেই চুক্তির আর্থিক মূল্য অনেক বেড়েছে। ফলে ম্যাচটি না হলে সম্প্রচারকারী সংস্থার বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে, যা থেকে আইসিসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উঠতে পারে।

মন্তব্য (০)





image

ইতিহাস গড়ার পথে আফগানরা

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ার পথে আফগান...

image

ক্রিকেটের নিয়মে বড়সড় পরিবর্তন, অক্টোবরে হতে পারে কার্যকর

স্পোর্টস ডেস্ক : বহুদিনের প্রচলিত নিয়মে বড় পরিবর্তন এনে ক্রিকেটের নতুন...

image

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটারকে আবারও...

image

মোস্তাফিজকে বাদ দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: কংগ্র...

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর...

image

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র ৫দিন সময় বা...

  • company_logo