• লিড নিউজ
  • খেলাধুলা

মোস্তাফিজকে বাদ দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: কংগ্রেস নেতা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি।

আইসিসির এমন সেচ্ছাচারী আচরণের কারণে বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের এমন ঘোষণায় চরম বিপদে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট বাজারমূল্য ধরা হয় প্রায় ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৫০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়েই এই অঙ্ক। 

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কেটের সিদ্ধান্তে কঠিন চাপে পড়েছে বিসিসিআই ও আইসিসি। তাই মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই কথা বলেন এই কংগ্রেস নেতা।

তিনি বলেন, সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।

তার ভাষ্য, রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

‘আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত।’ 

তিনি আরও বলেন, আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।  

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র ৫দিন সময় বা...

image

ভারতকে বিদায় করে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে যা করতে হবে

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে...

image

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে মাঝে আর মাত্র ৫দিন সময় বা...

image

ভুটানের জালে ১১ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের

নিউজ ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্...

image

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ, নীরবতা ভেঙে যা বলল আয়োজক শ্রী...

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশ ও আ...

  • company_logo