ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সে দেশে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়িরা বেনাপোল স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী আসা স্বাভাবিক আছে।
পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...
নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...
যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

মন্তব্য (০)