• সমগ্র বাংলা

দিনাজপুরে টিআইবির আয়োজনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ( সনাকের) আয়োজনে আজ সোমবার দিনাজপুরে  আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন করা হয়েছে৷ দিবসটি স্মরনে সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। 

জীবাশ্ম জ্বালানীকে না বলা এবং নবায়নযোগ্য টেকসই জ্বালানীসহ ৯টি দাবি জানিয়েছেন তারা। একই দাবিতে দেশের ৪৬ টি স্হানে কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে জানানো হয়, সরকার নবায়নযোগ্য জ্বালানী রূপান্তরের জন্য আন্তর্জাতিক ভাবে অঙ্গীকারবদ্ধ  হলেও  দেশে এখনো আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরশীল। নবায়নযোগ্য জ্বালানী মাত্র ৪ দশমিক ৬ শতাংশ। গত (২০১০- ২০২৩) ১৩ বছরে জ্বালানী খাতে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সম পরিমান বিদেশী বিনিয়োগ হলেও এর মধ্যে ৯৬ দশমিক ৭ শতাংশ  জীবাশ্ম প্রকল্পে এবং মাত্র ৩ দশমিক ৩ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগ করেছে। 

এসময় বক্তব্য রাখেন, সনাকের আঞ্চলিক সমন্বয়কারি আব্দুল হান্নান আজাদ এবং অধ্যাপক আব্দুল জলিলসহ অন্যান্যরা।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo