• সমগ্র বাংলা

ভোটের লড়াইয়ের মাঝেই সুরের মঞ্চে বিএনপি প্রার্থী মিলন, ভাইরাল ভিডিও

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গান আর করতালিতে ভরে উঠেছিল পূজামণ্ডপের মঞ্চ। নেতাকর্মীদের সামনে হঠাৎই গানে মেতে উঠলেন গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন। পাশে নীরব অনুপ্রেরণায় ছিলেন তার সহধর্মিণী সম্পা হক।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দাড়কাভাঙ্গা যুবসংঘের উদ্যোগে আরাচানখোলা এলাকায় আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক মিলন।

মঞ্চে উঠে হঠাৎ গান শুরু করলে মুহূর্তেই পরিবেশ বদলে যায়। নেতার কণ্ঠে গান শুনে উপস্থিত নেতাকর্মী ও দর্শনারা হাততালি ও স্লোগানে তাকে উৎসাহ জানান। এ সময় স্ত্রী সম্পা হক নিঃশব্দে ঠোঁট মিলিয়ে গানের সঙ্গে সঙ্গ দিয়ে স্বামীকে মানসিক সমর্থন জোগান-যা অনেকের দৃষ্টি কাড়ে।

অনুষ্ঠান শেষে গান পরিবেশনের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন ফজলুল হক মিলন। পোস্ট দেওয়ার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে মোট সাতজন প্রার্থী নিজ নিজ দলের প্রতীক নিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। এরই মধ্যে প্রার্থীদের ভিন্নধর্মী উপস্থিতি ভোটারদের দৃষ্টি আকর্ষণে নতুন মাত্রা যোগ করছে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo