• সমগ্র বাংলা

লালমনিরহাটে অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই - এই শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দিনব্যাপী এক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উদ্যোগে জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহিদ ইশরাক।এছাড়াও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, কালিগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর হারুন অর রশিদ সহ শিক্ষক,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ফুটবল,সাত চাড়া,চকলেট দৌড়,মোরগ লড়াই,বেলুন ফাটানো, বালিশ বদল সহ বিভিন্ন খেলা পরিচালনা করা হয়। উৎসব মুখর পরিবেশে অটিস্টিক শিশুরা দিনভর ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব পালন করে। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে পঞ্চাশ জন অটিস্টিক শিশুকে জার্সি,পুরস্কার ও দুপূরের খাবার প্রদান করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

১

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

২

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

image

ঠাকুরগাঁওকে বাঁচাতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে: গোলাম প...

৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিব...

image

লংমার্চে যশোরে দেড় লক্ষাধিক লোক সমাগম হবে: এমপি গোলাম রসুল

৫

যশোর প্রতিনিধি:  যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি ব...

  • company_logo