• সমগ্র বাংলা

দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রপ্তার ও অর্থ ফেরতসহ নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম। এসময় তিনি জানান, পলাতক এনজিও মালিক আব্দুল বাছেদ বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত সংগ্রহ করে এনজিও পরিচালনা করে আসছিল। বোনের স্বামী হওয়ায় আমিসহ আমার মা ও বাবাকে নির্বাহী কমিটিতে রাখে। কিন্তু অর্থনৈতিক কোন লেনদেনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ২০২২ সালে বোন মারা যাওয়ার পর থেকে সে সকল অর্থ নিয়ে পালিয়ে যায়। এরপরে কিছু কর্মী টাকা উত্তোলন করার পাশাপাশি আমাদের পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
সংবাদ সম্মেলনে তারা পলাতক আব্দুল বাছেদ বাচ্চুকে গ্রেপ্তার করে টাকা ফেরত ও ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনজিওর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম ও তার পরিবার। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি জয়ীতা কনজুমার কো-অপারপটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুকে।

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo