• সমগ্র বাংলা

৫০ হাজার পিচ ইয়াবা সহ সিএনজি চালক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে  ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটককৃত আসামী হচ্ছে টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লনপাড়া মোঃ ইউনুসের ছেলে মোঃ ইসলাম। উদ্ধার হওয়া ইয়াবার বাজার মূল্য  প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  (২২ জানুয়ারি)  বৃহস্পতিবার সকাল ৭টায় টেকনাফ  কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা   টেকনাফ উপজেলার কেরুনতলী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। 

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মন্তব্য (০)





image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

image

পাবনায় জাম দেওয়ার প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৫) ক...

  • company_logo