ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রান পর্যন্ত করতে পারে যুক্তরাষ্ট্র।
প্রথমে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ২৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দিলারা আউট হওয়ার পর শারমিন আক্তার ক্রিজে নেমে খেলেন সর্বোচ্চ ইনিংস।
৩৯ বলে ৮ চার ও এক ছক্কার মারে করেন ৬৩ রান। শেষ দিকে সোবহানা মোস্তারির ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তারের ১২ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে ৩ উইকেট নেন মাহি মাধবন।
এই লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে যুক্তরাষ্ট্রের দুই ওপেনার। দিশা ও চেতনা মিলে গড়েন ৪২ রানের জুটি। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ।
চেতনা পাগিদ্যালা ৩৬ রান করে আউট হওয়ার পর মাঝে দলকে টানেন রিতু সিং। ১৩ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংস খেলেন তিনি। তবে তা যথেষ্ট ছিল না। নাহিদা আক্তার ও রিতু মনির বোলিং তোপে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। নাহিদা ২৪ রানে নেন ৪ উইকেট, আর রিতু মনি নেন ৩ উইকেট। ৩৪ রানে ২ উইকেট পান রাবেয়া খান।
স্পোর্টস ডেস্ক : গতকাল বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচে পাকিস্তানের ইনিংসে...
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভেন...
স্পোর্টস ডেস্ক : বল হাতে শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের নড়বড়ে অবস্থায় ফেল...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে এক পর্যায়ে আজ...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরে দ...

মন্তব্য (০)