• সমগ্র বাংলা

ফরিদপুরে স্ত্রীর অন্তরঙ্গ ছবি–ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজের সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ সরকার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় মাহফুজ সরকার গোপনে তার অন্তরঙ্গ ছবি ও ভিডিও মুঠোফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে বিবাহবিচ্ছেদের পর তিনি সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

  • company_logo