• সমগ্র বাংলা

ফরিদপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লেন হত্যা মামলার আসামি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি মো. নাসির মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছেন পুলিশ। তবে কোনো বিশেষ অভিযানের মাধ্যমে নয় বরং রাজধানীর বাড্ডায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

​শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে  বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃত নাসির মিয়া আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজধানীর বাড্ডা এলাকায় মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অপরাধে নাসির মিয়াকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নাসির ফরিদপুরের একটি আলোচিত হত্যা মামলার পলাতক আসামি। এরপর ভাটারা থানা থেকে আলফাডাঙ্গা থানায় যোগাযোগ করা হলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়।

গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জের ধরে 'শুটার জুয়েল' নামে পরিচিত স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী ‘পুলিশ’ পরিচয় দিয়ে সাইফুলের ঘরে প্রবেশ করে। তারা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নাসির মিয়া হত্যা মামলার ২০ নম্বর এজাহারভুক্ত আসামি। ভাটারা থানা পুলিশের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর পেয়ে আমরা প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়েছি। চুরির মামলার পাশাপাশি তাকে সাইফুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে। ​সাইফুল হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য (০)





image

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানবব...

কুড়িগ্রাম প্রতিনিধি: একনেক কর্তৃক অনুমোদিত কুড়িগ্রামের উলিপু...

image

নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু...

নজরুল ইসলাম রাজু, রংপুর: রংপুর নগরীর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির স...

image

ফরিদপুরে সেনা মোতায়েন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এক সপ্তাহ...

ফরিদপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের...

image

ফরিদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ডাকাত শফিকুল গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান চা...

image

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ...

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউজের একটি সিন্ডিকেট প্র...

  • company_logo