ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো সামর্থ্যের একজন ক্রিকেটার, যে তার অনেক কিছু দেখাতে পারত সেটা করতে পারছে না আইপিএলে।’
সোমবার সংবাদমাধ্যমকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) চিঠি দিয়েছে, আমরা এটার অংশ নই। কেকেআরকে তারা বলেছে মোস্তাফিজকে দলে না রাখতে। আমাদের বোর্ডকে কিছু জানায়নি। আমরা অত্যন্ত দুঃখিত যে, রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো সামর্থ্যের একজন ক্রিকেটার, যে তার অনেক কিছু দেখাতে পারত সেটা করতে পারছে না আইপিএলে।’
গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ দশমিক ২০ কোটি রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুরপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)