• সমগ্র বাংলা

ফরিদপুর -৪আসনে ৫ প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল পাঁচ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় নিবাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের মনোনয়পত্র যাচাই-বাছাই শেষ করেছেন জেলা রিটানিং কর্মকতা মো. কামরুল হাসান মোল্লা । এসময় এ আসনে দাখিলকৃত মোট ১০ প্রার্থীর মধ্যে বিএনপির ও জামায়াত প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধে ঘোষনা করা হয়েছে, বাতিল করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থীসহ পাঁচ জনের।

শনিবার দুপুরে  ফরিদপুর জেলা প্রশাসকের কাযালয়ে সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় । এসময় আসনটির সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটানিং কর্মকতায় মো. কামরুল হাসান মোল্লা জানান, দখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে পাঁচ প্রার্থীর কাগজপত্রে ক্রটি থাকায় তা বাতিল ঘোষনা করা হয়। এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।

মনোনয়পত্র বৈধ ঘোষনার পর  বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, দলের ও ভোটারদের কাছে কৃতজ্ঞতা। আমরা খুশি প্রথম পবে আমরা জয়ী হওয়া সকলেই খুশি । আশা করছি ভোটার দীর্ঘ দিন ভোট দিতে পারেনি, আগামী ১২ ফেব্রুয়ারির নিবাচনে নতুন ও পুরাতন ভোটার আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে। প্রশাসনের কাছে দাবি থাকবে ভোট যেনু কোন আতঙ্কের বিষয় না হয় সেদিকে নজর দিবে, এ ভোট উৎসবে রুপ দিতে পারলে ভোটারা উন্মোক্ত পরিবেশে ভোট দিবে।

মন্তব্য (০)





image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

২

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৩

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

image

এসিল্যান্ডের ফেসবুক পোস্ট, ‘‎আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’

৪

নিউজ ডেস্ক : ‎‎সুনামগঞ্জের জামালগঞ্জে ভূমি অফিস...

image

কক্সবাজার 'সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র' পরিদর্শন করেছে...

৫

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ...

  • company_logo