• সমগ্র বাংলা

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন পত্র বাতিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন৷ 

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেন নি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে৷ এছাড়া মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গড়মিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই কালে বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী আব্দুল ওহাবের আইনজীবী ব্যারিস্টার রুকনুজ্জামান বলেন, হলফনামার সাথে মান্নার দায়েরকৃত এফিডেফিটে স্বাক্ষরের নিচে ২৯ ডিসেম্বর তারিখ দিলেও নোটারি সম্পন্ন হয়েছে ২৮ ডিসেম্বর।

এছাড়াও তার এবং তার স্ত্রীর আয় ব্যয়ের বিবরণীতেও যথেষ্ট গরমিল রয়েছে। একই সাথে হলফনামায় মামলার বিভিন্ন পরিসংখ্যান উল্লেখ করার কথা থাকলেও মাহমুদুর রহমান মান্না তা গোপন করেছেন।

এদিকে এই আসনে জোটের প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। যদিও তার বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন দেয়া আরেক প্রার্থী মীর শাহে আলমের মনোনয়ন বৈধতা পেয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকে আচ্ছন্ন হয়ে আছেন। এইজন্য মনোনয়ন এর বৈধতা নিয়ে তাদের কোনো উচ্ছ্বাস নেই। তবে নির্বাচন যেহেতু করতে হবে সেটিকে সামনে রেখে তারা ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। বগুড়ায় তারেক রহমানের পর সর্বোচ্চ ভোটে তিনি শিবগঞ্জ আসনে বিজয়ের ব্যাপারেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo