• সমগ্র বাংলা

বাকৃবির হাই স্কুলে নতুন বই বিতরণ করলেন উপাচার্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) হাই স্কুলে ‘বই বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন এবং এর মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাবুবুল আলমের সভাপতিত্বে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং ​রেজিস্ট্রার কৃষিবিদ  ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে  আমন্ত্রিত অন্যান্য শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এখন বাড়িতে গিয়ে নতুন বইয়ের ঘ্রাণ নেবো এবং পৃষ্ঠাগুলো উল্টিয়ে দেখবো। নতুন উদ্যম নিয়ে পড়াশোনা শুরু করবো।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নতুন বছরে সকলের সাফল্য কামনা করেন। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo