• সমগ্র বাংলা

রাণীনগরে কন্ঠশিল্পী প্রীতির একক সংগীত সন্ধ্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত মারিয়া ইশরাত প্রীতির একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শিল্পকলার আয়োজনে সংগীতানুষ্ঠানে প্রীতির সঙ্গে সংগীত পরিবেশন করেন প্রীতির বাবা কণ্ঠশিল্পী মোকলেছুর রহমান, ফরিদা ইয়াসমিন, মহাতাব হোসেন, ওস্তাদ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক আশিষ কুমার ঘোষ, উপজেলার তিন প্রেস ক্লাবের সদস্য, গণ্যমান্য ব্যক্তি, শিল্পকলার শিক্ষক, সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রীতির সুরেলা ও মায়াবী কণ্ঠের যাদুতে মুগ্ধ হন অতিথিরা। এছাড়া অন্যান্য শিল্পীদের পরিবেশনাও অতিথিদের মুগ্ধ করে। এসময় অতিথিরা প্রথমবারের মতো এই ধরণের আয়োজন করায় শিল্পকলা একাডেমীর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা শিল্পকলা একাডেমীর মেধাবী শিল্পীদের কণ্ঠের যাদুকে আরো প্রসারিত করতে আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রীতিকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।  

মারিয়া ইশরাত প্রীতি উপজেলার খট্টেশ^র গ্রামের সংগীত শিল্পী মোকলেছুর রহমান (মুহরী) ও শিক্ষক মোসলেমা পারভীনের প্রথম সন্তান। প্রীতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জনের পর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগে মাস্টার্স পর্বে পড়ালেখার সুযোগ পেয়েছে। ভালো ফলাফলের মাধ্যমে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে প্রীতি সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

মন্তব্য (০)





image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

১

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

  • company_logo