ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। গত ২ ডিসেম্বর,২৫ ইং বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের বাড়িতে এই দস্যুতার ঘটনা ঘটেছিল।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) প্রেস নোটের মাধ্যমে র্যাব জানায়, ঘটনার দিন আনুমানিক রাত ৩টায় তিনজন মুখোশধারী আসামি বাড়িতে প্রবেশ করে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ১০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা রুজু হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল সোমবার ( ২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্প এবং র্যাব-৪, সাভার ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: মনির শিকদার (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...
পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

মন্তব্য (০)