ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ক্যামেরন গ্রিনকে নিয়ে টানাটানি হবে, বোঝা যাচ্ছিল। হলোও তাই। অস্ট্রেলিয়ার এই তারকা গড়েছেন আইপিএল নিলাম ইতিহাসের রেকর্ড। বিদেশিদের মধ্যে এখন সর্বোচ্চ দামি ক্রিকেটার তিনি। রেকর্ড ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান ব্যাটারকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
গ্রিন ভেঙেছেন তার স্বদেশি মিচেল স্টার্কের রেকর্ড। হয়েছেন সবচেয়ে দামি। ২০২৪ সালের নিলামে স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপি নিয়ে কিনে সেই রেকর্ডও গড়েছিল কলকাতা।
২০২৪ সালের নিলামে অস্ট্রেলিয়ান তারকা পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। বলিউড বাদশা শাহরুখ খানের দল এবার গ্রিনকে সর্বোচ্চ দামে কিনে বিদেশি ক্রিকেটারের রেকর্ডটা নিজেদের কাছেই রাখল।
গ্রিনের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দফারফা হওয়ার পথে বেশ লড়াই হয়েছে তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। মুম্বাই ইন্ডিয়ানস ভিত্তি মূল্যে ডাক দেওয়ার পরেই সরে যায় নিলাম থেকে। পরে রাজস্থানও সরে যায়। তাতেই সর্বোচ্চ দামি ক্রিকেটার বনে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...
নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বি...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

মন্তব্য (০)