ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ফর্মে আছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ৬টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ৫টিতে জিতেছে বাংলাদেশ। ভালো খেলেছে সর্বশেষ এশিয়া কাপেও।
এশিয়া কাপে ফাইনাল খেলার খুব কাছে চলে গিয়েছিল টাইগাররা। যদিও পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নটা পূরণ হয়নি। এছাড়া ঘরে বাইরে দ্বিপাক্ষিক সিরিজে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাজিক দেখাবে বলে বিশ্বাস পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার।
সোমবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে শোয়েব বলেছেন, বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটার অনেকে আছে। পাকিস্তানে গিয়ে তারা টেস্ট সিরিজ জিতেছিল। অনেককেই দেখা হয়েছে সেবার। টি-টোয়েন্টি ফরম্যাটে তারা অনেক ভালো দল। আমার মনে হয় বাংলাদেশকে বিশ্বকাপে ম্যাজিক দেখাতে হবে। আমার বিশ্বাস আছে, তারা সামনে এগোতে পারে, কোয়ার্টার ফাইনাল জিততে পারে, টুর্নামেন্ট জিততে পারে, বিশ্বাস রাখি।
বাংলাদেশ নিয়ে নিজের সেরা স্মৃতি জানাতে গিয়ে শোয়েব আখতার বলেছেন, প্রথমে যখন এখানে এসেছিলাম আমি এর আগে জানতাম না পাকিস্তানে আমি যতটা জনপ্রিয় ঠিক ততটাই এখানেও।
বাংলাদেশ নিয়ে শোয়েব আরও বলেছেন, আমি চাই বাংলাদেশ যেন সামনে অনেক ভালো করে, সামনে এগিয়ে যায় এবং একদিন গিয়ে বিশ্বকাপ জেতে। আমি ঢাকা ক্যাপিটালসের সাথে আছি, দেখছি কোন প্লেয়ারদের সাথে কাজ করা যায়। সামনে অবশ্যই প্লেয়ারদের সাথে সময় কাটানো হবে, নিজের অভিজ্ঞতা বিনিময় করা হবে। সবাইকে আমি শুভকামনা জানাই। আমার বাংলাদেশের প্রতি অনেক ভালোবাসা। এটা আমি সবসময় বলেছি। এখানের সমর্থকরা আমাকে অনেক ভালোবাসে।
স্পোর্টস ডেস্ক : জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ...
নিউজ ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। দ্বি...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ মিশনটা প্রত্যাশিতভাবে শুরু করতে পা...
স্পোর্টস ডেস্ক : দেখে মনে হচ্ছিল ম্যাচ খেলতে নয়, যেন অস্ট্রে...
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্র...

মন্তব্য (০)