• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে আসছে একাধিক নতুন ফিচার

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : প্রিয়জনকে কল দিলেও সময়মতো কথা না বলতে পারার অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার সেই অস্বস্তিকর মুহূর্তকে কাজে লাগানোর সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ ও প্রাণবন্ত করার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে।

সবচেয়ে আলোচিত ফিচার হলো ‘মিসড কল মেসেজেস’। যদি কেউ কল ধরতে না পারে, তাহলে মিসড কলের নোটিফিকেশনের মাধ্যমে এক ট্যাপেই ভয়েস বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের দাবি, এটি প্রচলিত ভয়েসমেইলের বিকল্প হিসেবে কাজ করবে এবং দ্রুত যোগাযোগ পুনরায় শুরু করতে সাহায্য করবে।

এছাড়া ভয়েস চ্যাটে যুক্ত হয়েছে নতুন রিয়্যাকশন, যেমন ‘চিয়ার্স’, যা আলাপ বন্ধ না করে অনুভূতি প্রকাশের সুযোগ দেবে। ভিডিও কলে এখন স্বয়ংক্রিয়ভাবে বক্তার ওপর ফোকাস থাকবে। মেটার এআই-ভিত্তিক ছবি তৈরির ফিচারেও বড় আপডেট এসেছে। এখন স্থির ছবি অ্যানিমেশনের মাধ্যমে ছোট ভিডিওতে রূপান্তর করা যাবে। পাশাপাশি ফ্লাক্স ও মিডজার্নির উন্নত ইমেজ জেনারেশন মডেল যুক্ত হওয়ায় ছবি হবে আরও নিখুঁত ও আকর্ষণীয়।

ডেস্কটপ ভার্সনে নতুন মিডিয়া ট্যাব, উন্নত লিঙ্ক প্রিভিউ এবং স্ট্যাটাসে গান, ইন্টারেক্টিভ স্টিকার ও প্রশ্ন যোগ করার সুবিধাও এসেছে। এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশ্ন করার অপশন যুক্ত হওয়ায় দর্শকদের সঙ্গে পরিচালকদের যোগাযোগ আরও সরাসরি ও কার্যকর হবে।

সূত্র: এনডিটিভি

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo