• তথ্য ও প্রযুক্তি

যেসব জায়গায় স্মার্টফোন চার্জে দেওয়া উচিত নয়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোনটি চার্জে লাগিয়ে বালিশের পাশে বা কাছাকাছি রেখে দেওয়া অনেকেরই অভ্যাস। কেউ আবার চার্জে থাকা অবস্থায় ফোনে ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েন। তবে দীর্ঘদিন ধরেই এই অভ্যাস কতটা নিরাপদ, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, সারারাত ফোন চার্জে রেখে দিলে স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব ধীরে ধীরে কমে যায়। এর পাশাপাশি শোবার ঘরে, বিশেষ করে বালিশের পাশে ফোন চার্জ দেওয়া নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ হতে পারে।

বালিশের নিচে ফোন রাখার ঝুঁকি কেন?

বর্তমান স্মার্টফোনে তাপ নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা থাকলেও, ফোন যদি বালিশের নিচে বা নরম কাপড়ের ওপর রাখা হয়, তাহলে ভেতরের তাপ ঠিকমতো বের হতে পারে না। চার্জে থাকা অবস্থায় এই তাপ আরও বেড়ে যায়। ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাশাপাশি আগুন লাগার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে।

এ কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ফোন চার্জ দেওয়ার সময় এমন জায়গা বেছে নেওয়া উচিত, যেখানে বাতাস চলাচল সহজ হয়। যেমন—সমতল টেবিল, ডেস্ক বা শক্ত কোনো পৃষ্ঠ, যেখানে ফোনের চারপাশে পর্যাপ্ত বাতাস পৌঁছাতে পারে।

ঘুমের ওপর প্রভাব

শুধু নিরাপত্তার বিষয় নয়, শোবার ঘরে ফোন কাছাকাছি থাকলে ঘুমের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফোনে থাকা বিভিন্ন অ্যাপ, গেম কিংবা নোটিফিকেশন মনোযোগ বারবার ভেঙে দেয়। এতে মস্তিষ্ক বুঝতে পারে না কখন বিশ্রামের সময় আর কখন সক্রিয় থাকার সময়।

বিশেষ করে ফোন যদি বালিশের পাশে থাকে, তাহলে ঘুমানোর আগে সেটি ব্যবহার না করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর ঠিক আগে স্মার্টফোনের নীল আলোতে বেশি সময় কাটালে ঘুম আসতে দেরি হয় এবং স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ভালো ও নিরাপদ ঘুমের জন্য ঘুমানোর কিছু সময় আগে সব ধরনের স্ক্রিন ব্যবহার বন্ধ রাখা এবং ফোন চার্জের সময় সেটিকে বিছানা থেকে দূরে রাখা সবচেয়ে ভালো।

সূত্র : জিও নিউজ

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ও চীনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেটার মামলা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্রাজিল ও চীনের কয়েক...

image

ভূমিকম্পের পর স্মার্টফোনেই পাবেন আফটারশকের সতর্কবার্তা

নিউজ ডেস্কঃ সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ...

image

ভুলে যাওয়ার দিন শেষ, আগাম মেসেজ দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

তথ্য প্রযুক্তি ডেস্ক : আমাদের ব্যস্ততা যত বাড়ছে, ততই প্রকট হচ্ছে ভুলে য...

image

রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট

তথ্য প্রযুক্তি ডেস্ক : রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড়ে আরও এ...

image

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইরানের একদল বিজ্ঞানী এমন একটি প্ল্যাটফর্ম চালু কর...

  • company_logo