• সমগ্র বাংলা

গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৯ ডিসেম্বর) সোমবার সকালে গোপালপুর উপজেলা দুর্নীতি বিরোধী কমিশনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন ও পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গোপালপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন-রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।

আলোচনা সভা পরিচালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক এনামুল হক চৌধুরী, সাংবাদিক কেএম মিঠু, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সচেতনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo