• সমগ্র বাংলা

ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু ১২ ডিসেম্বর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা–২০২৫। টাওন হল প্রাঙ্গণে আয়োজিত এ বইমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। বিভাগীয় প্রশাসন , সংস্কৃতিক মনত্এনালয়ের  ও জাতীয় গ্রন্থকেন্দ্র যৌথভাবে মেলা আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বইমেলার মাধ্যমে বইপাঠের অভ্যাস পুনরুজ্জীবিত করা, নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং জনমানুষের মাঝে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

বইমেলা উপলক্ষে ১০ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী । তিনি বলেন,“পাঠাভ্যাস গড়ে তুলতে বইমেলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। আমরা চাই তরুণ সমাজ বইয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হোক।”

মেলায় মোট ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। থাকবে মোট ৭২টি স্টল। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হবে আলোচনা সভা, সেমিনার, কবিতা আবৃত্তি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশুকিশোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রতিদিন রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

জেলা ও বিভাগীয় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (...

image

দৃষ্টি হারিয়ে থেমে যাননি, অটো রিকশায় ঘুরে দাঁড়ানোর গল্প

গাজীপুর প্রতিনিধিঃ জন্ম থেকেই এক চোখে দৃষ্টি ছিল না। তব...

image

জামালপুরে সরকারি নির্দেশনা অপেক্ষা করে আলোকসজ্জায় চলছে মেলা

জামালপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জ...

image

বীরগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা ভাংচুর আগ...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি...

image

গণমাধ্যমকর্মীদের উপরে নির্যাতনের অপরাধ তামাদি হতে দেওয়া হ...

পাবনা প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অন...

  • company_logo