• সমগ্র বাংলা

নীলফামারীর ডিমলায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়িতে বালুর স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।
গতকাল বিকেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী।
অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, তিস্তা নদীর চরখড়িবাড়ি এলাকায় বালু বাঁধের ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষরা। নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহযোগীতায় এই বাঁধ নির্মাণ করা হচ্ছে।
বলেন, বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি এলাকার মানুষদের দুর্ভোগ লাঘব হবে।
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ২ কোটি ৪০লাখ টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হচ্ছে। তুহিন ভাই’র সহয়তায় দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo