• সমগ্র বাংলা

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন নীলফামারী সরকারী কলেজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে নীলফামারী সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল বিকেলে নীলফামারী সরকারী কলেজ মাঠে সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নীলফামারী সরকারী কলেজ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি এবং প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের বিধান রায় ও সেরা খেলোয়ার ছিলেন রানার্স আপ দলের আশেকুর রহমান।
‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ঘিরে জেলা ক্রীড়া দফতর এই টুর্নামেন্টের আয়োজন করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন দলকে ৩৫হাজার এবং রানার্স আপ দলকে ২৫হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়।
নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, অরিয়রস অব জুলাই নীলফামারীর সদস্য সচিব মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গেল ২৭নভেম্বর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দফতরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই টুর্নামেন্ট শুরু হয়।

মন্তব্য (০)





image

কালীগঞ্জে ৩৫ হাজার ৯০২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...

image

পুশইন সন্দেহে দিনাজপুর সীমান্তে একই পরিবারের ৪ সদস্য আটক

দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...

image

ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক সম...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...

image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

  • company_logo