• সমগ্র বাংলা

কালীগঞ্জ থানার ওসির শেষ সময়েও অভিযান চালিয়ে ১২ ড্রাম চোলাই মদ তৈরর সরঞ্জাম উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দায়িত্বের শেষ প্রহরেও একটুও নরম হননি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। যোগদানের পর থেকে যে কঠোর অবস্থানে তিনি ছিলেন-সেটিরই প্রতিচ্ছবি দেখা গেল শেষ সময়েও।

ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে পুলিশের বড় ধরনের রদবদলের মধ্য দিয়ে গেল বছরের ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন আলাউদ্দিন। যোগদানের পর থেকেই মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেন তিনি। গত এক বছরে তিনি অসংখ্য অভিযানে নেতৃত্ব দেন-রুজু হয় একের পর এক মামলা, আটক হয় বহু কারবারি, উদ্ধার হয় বিপুল মাদকদ্রব্য। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাদকসেবীদেরও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

সম্প্রতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে দেশের ৫২৭টি থানায় ওসিদের বদলি করা হয়। এতে বাদ যায়নি কালীগঞ্জ থানাও। বর্তমান ওসি মো. আলাউদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায়। নতুন ওসি যোগ দিলেই তিনি দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবেন।

কিন্তু দায়িত্ব ছাড়ার ঠিক আগমুহূর্তেও অভিযান থামাননি তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজারের জয়রামভের এলাকায় হঠাৎ অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায় চোলাই মদ তৈরির কারিগররা। এরপর শুকিয়ে যাওয়া বিলের ভেতর ওসি আলাউদ্দিনের নেতৃত্বে শুরু হয় তল্লাশি। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে ১২ ড্রাম চোলাই মদ তৈরির সরঞ্জাম। পরে স্থানীয়দের উপস্থিতিতে এসব সরঞ্জাম ধ্বংস করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “আমি দায়িত্বে থাকি বা না থাকি-এ এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান চলবে। মাদক সমাজকে ধ্বংস করে, তাই এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া যায় না। কালীগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমার প্রথম অঙ্গীকার, বিদায়ের আগ মুহূর্তেও সেই অঙ্গীকার থেকে সরে যাইনি।”

কালীগঞ্জে তার দায়িত্বকালীন কঠোর অবস্থান স্থানীয়দের কাছে ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। বদলির প্রস্তুতি চললেও ওসি আলাউদ্দিনের দৃঢ় মনোবল ও শেষ কর্মদিবসের অভিযান প্রশাসনিক কর্মদক্ষতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য (০)





image

দেশে প্রথম নতুন প্রজাতির সাদামাছির সন্ধান, নারকেলগাছে বাড়...

১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো ‘প্যারালেইর...

image

আ.লীগ নেতাদের নিয়ে খেলা উদ্বোধন করলেন বিএনপি-জামায়াত নেতারা

২

নীলফামারী  প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার কচুকাটায় ফুটবল টুর্নামেন্টের...

image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

৩

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

৪

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

  • company_logo