• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, ভর্তি ৪৯০

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৯১ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৬৭ জনে।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

মন্তব্য (০)





image

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন...

নিউজ ডেস্কঃ যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে...

image

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চিকিৎসার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমাতে হবে বলে...

image

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: এলজি...

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় ম...

image

মশার উৎপাত কমাতে একসঙ্গে কাজ করবে সিটি করপোরেশন ও স্বাস্থ...

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার সাখাওয়...

image

‎চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কিনা, সেটা সর...

  • company_logo