ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজ হারানোর শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিটন বাহিনী।
শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে ২ বল বাকি থাকতেই জয় পায় টিম টাইগার্স।
ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন ২ আইরিশ ওপেনার পউল স্টার্লিং ও টিম টেকটর। দলীয় ৫৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিদ তামিম। ব্যক্তিগত ২৯ রানে সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্লিং। লিটন দাসের স্ট্যাম্পিং এ ৩৮ রান করে আউট হন টিম টেকটর। একই ওভারে মেহেদি হাসানের দ্বিতীয় শিকার ১১ রান করা হ্যারি টেকটর। শেখ মেহেদীর ৩ উইকেটের পর দলের হাল ধরেন লরকান টাকার। তবে ৪১ রান করে তিনি ফিরলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।
জবাবে শুরুতেই রাউন আউটের শিকার তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়ার পরে ব্যক্তিগত ৪৩ রানে ক্যাচ আউট হন পারভেজ ইমন। হামফ্রিসের বলে কাটা পড়েন ২২ রান করা সাইফ হাসান। শেষদিকে লিটনের ৫৭ রানে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)