• বিনোদন

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ২৮ বছর আগে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমায় ব্যবহৃত ‘আমি পাথরে ফুল ফোটাব’ গানটি এখনো কালজয়ী হয়ে রয়েছে। মিল্টন খন্দকারের লেখা এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।

অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে সেই কালজয়ী গানটি আসছে নতুন রূপে। ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’ শিরোনামের নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি।

ইতিমধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এই গানের মধ্য দিয়ে অনেক দিন পর একসঙ্গে গাইলেন ইমরান ও ন্যান্সি। 

ন্যান্সি বলেন, ‘আমি পাথরে ফুল ফোটাবো গানটি শ্রোতার অনেক পছন্দের। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। এটি নিয়ে শ্রোতামহলে ইতিমধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আশা করছি, নতুন আয়োজনের গানের হুকলাইনটিও শ্রোতার ভালো লাগবে।’

জানা গেছে, বৃহৎ আয়োজনে নির্মাণ হবে মিউজিক ভিডিও। মালয়েশিয়ায় গানটির শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। 

 

মন্তব্য (০)





image

সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন, প্রশ্ন শবনম ফারিয়ার

বিনোদন ডেস্ক : দেশে কয়েকদিনের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে...

image

অভিনেত্রী তিথিকে সাইবার বুলিং ও হত্যার হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক : অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকর...

image

সময় এখন নারীদের এগিয়ে যাওয়ার

বিনোদন প্রতিবেদকঃ হতাশ হওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। স...

image

স্ত্রী সংগীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে যা বললেন বিজয়

নিউজ ডেস্ক : সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনু...

image

এবার ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভালোবাসা দিবস, ঈ...

  • company_logo