• সমগ্র বাংলা

বগুড়া বীট মডেল স্কুলে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতায়চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল।

শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতায় মুখোমুখি হয় শহীদুল্লাহ হাউজ ও শেরে বাংলা হাউজ। ‘দক্ষতার অভাবই বেকারত্বের মূল কারণ’ শীর্ষক বিষয়ে দুই দলের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজেদের যুক্তি–প্রতিযুক্তি। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হয় শহীদুল্লাহ হাউজ।

আয়োজনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত। বিচারকের দায়িত্বে ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ, সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার এবং ডিবিসি নিউজ বগুড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন আখন্দ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক আতাউর রহমান, মাহাবুব হাসান সোহাগ, মাহবুবে সোবহানী বাপ্পী ও শামীমা আফরোজ উপস্থিত ছিলেন। 

বিচারকমণ্ডলী বলেন, শিক্ষার্থীদের যুক্তি নির্মাণ, তথ্য ব্যবহারের দক্ষতা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। বিতর্কের মতো আয়োজন শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের ভাবনার দিগন্ত বড় করে, আত্মবিশ্বাস তৈরি করে এবং যৌক্তিক চিন্তা গঠনে বড় ভূমিকা রাখে। নিয়মিত এমন আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা আরও বিস্তৃত হবে। শেষে সভাপতি ও বিচারকমণ্ডলীরা চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউজ এবং রানার্সআপ শেরে বাংলা হাউজের বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য (০)





image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

২

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

৩

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

image

১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার হু...

৪

ফেনী প্রতিনিধি :  ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

image

মেলান্দহে গাছ নিলাম নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুর...

  • company_logo