• রাজনীতি

‎‘একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে’

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে। সেই দলের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তিনি বলেন, ‘একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে, এতে নারীদের কর্মসংস্থান হারাবে।’

‎আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।

‎সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ, তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।’

‎তিনি বলেন, ‘জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেয়া হলে জনগণ বিবেচনা করবে।’

‎কোনো আইন-আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয় বলেও জানান তিনি। তিনি বলেন, ‘কোনো আরোপিত বিষয় থাকতে পারে না যা সংসদের সার্বভৌমত্ব খর্ব করে।’

‎সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধন করাও যাবে না। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।’

মন্তব্য (০)





image

‎নির্বাচনের বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় বৃদ্ধি ৩ গুণ

নিউজ ডেস্কঃ বিএনপির আয় গতবারের তুলনায় বেড়েছে। পাশাপাশি ব্যয় ...

image

গণভোটের রায় আধাআধি নয়, পুরোপুরি বাস্তবায়ন করতে হবে: আখতার

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য ...

image

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের ...

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাট...

image

আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই: জামায়াতে...

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফ...

image

টকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন: রিজভী

নিউজ ডেস্ক : টকশোতে অনেকে ইনিয়ে-বিনিয়ে শেখ হাসিনার সাফাই গাও...

  • company_logo