• রাজনীতি

বাংলাদেশে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তারেক রহমান: মঈন খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য  ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে পুনরায় সংগঠিত করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসন লাভ করে বিএনপি। এবারের নির্বাচনেও তারেক রহমানের নেতৃত্বে নরসিংদী থেকে পাঁচটি আসনে জয়লাভ করে বিএনপি।

নরসিংদীর পলাশে উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার পলাশ থানা সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল,  নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির  সভাপতি  মো. আলম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন উদ্দিন ভূঁইয়া মিল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।

 

মন্তব্য (০)





image

‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : সম্প্রতি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও ...

image

ইরানের সর্বোচ্চ নেতার শাহাদতে গণঅধিকার পরিষদের শোক

নিউজ ডেস্ক : ইসরাইল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর...

image

‎জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে এনসিপির ১৪ সদস্য...

নিউজ ডেস্কঃ জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণে হাসনাত আ...

image

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোল...

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছে...

image

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ...

  • company_logo