• রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : বিএনপি সরকার গঠনের পর এখন সবার নজর সংরক্ষিত নারী আসনের দিকে। বহুলপ্রত্যাশিত এই আসনে কারা মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে জোরালো হচ্ছে আলোচনা। তীব্র হচ্ছে বিএনপি নেত্রীদের প্রতিযোগিতা। দীর্ঘ দেড় দশকেরও বেশি রাজপথে লড়াই, হামলা, মামলা আর দমন-পীড়নে নিজেদের ত্যাগের রাজনৈতিক স্বীকৃতি চাইছেন তারা। 

যদিও সংরক্ষিত নারী আসন নিয়ে বিএনপিতে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ঈদের পর মনোনয়ন কার্যক্রম শুরুর আভাস মিলেছে। এর আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের রাজনৈতিক জীবন, আন্দোলনে ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবরণ তুলে ধরছেন। অনেকেই বলছেন, শুধু পরিচয়ের রাজনীতি নয়, মাঠের অবদানও বিবেচনায় আসুক।  

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলের প্রতি আনুগত্য এবং রাজনৈতিক অভিজ্ঞতা-সবই হতে পারে মূল্যায়নের মানদণ্ড। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। নিয়মানুযায়ী প্রতি ৬টি আসনের বিপরীতে ১টি সংরক্ষিত আসন পাওয়া যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। 

এদিকে সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংরক্ষিত নারী আসন নিয়ে দলীয় পর্যায়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যথাযথ নিয়ম মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। 

এবার সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দলটির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, মহিলা দলের বর্তমান সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের সিনিয়র যুগ্মসম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি নাজমুন নাহার বেবী, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম ও ফরিদা ইয়াসমিন।

আলোচনার প্রথমদিকে আছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাবিরা সুলতানা ও সানজিদা ইসলাম তুলি। এছাড়া কণ্ঠশিল্পী বেবী নাজনিন, রিজিয়া পারভিন ও কনকচাঁপা এবং ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মেয়ে ব্যারিস্টার সালিমা বেগম আরুণি, ড. আব্দুল মঈন খানের মেয়ে মাহরীন খান, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী এবং সাবেক এমপি মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেনের নামও আলোচনায় আছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী রুমানা আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, বিএনপি নেত্রী অপর্ণা রায়, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হুসাইন সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।

এ ছাড়া অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, মহিলা দলনেত্রী শাহানা আক্তার সানু, অ্যাডভোকেট শাহিনুর বেগম সাগর, মহিলা দলের সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, নেওয়াজ হালিমা আরলী, রাবেয়া আলম, ঝালকাঠি জেলা বিএনপি নেত্রী জেবা আমিন খান, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, ময়মনসিংহ জেলা মহিলা দলের সহসভাপতি ফাহসিনা হক লিরা, সাবেক সহসভাপতি সুলতানা জেসমিন (জুঁই), মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নাসিমা আক্তার (কেয়া), সাবেক সাধারণ সম্পাদিকা শামসুন্নাহার ভূঁইয়া, ইডেন কলেজ ছাত্রদলের সাবেক নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রোখসানা খানম, আয়েশা সিদ্দিকা, বিএনপির সংসদ-সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন, লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমের সহধর্মিণী শামীম আরা বেগম, ঝিনাইদহের মাহাবুবা রহমান শিখা এবং প্রয়াত নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার নামও আছে আলোচনায়। 

এছাড়া আলোচনায় আছেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন নেছা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ এবং ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহিদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভীন ও দেওয়ান মাহমুদা আক্তার (লিটা)।

খোঁজ নিয়ে জানা যায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন না কিংবা বিগত সময়ে রাজনীতিতে সক্রিয় নন-এমন অনেকেই ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপি নেত্রী বনে গেছেন। তাদের অনেকেই আওয়ামী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে বিগত সময়ে সুযোগ-সুবিধা নিয়েছেন। এখন তারাও সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। দৌড়ঝাঁপ করছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে। নানা মাধ্যমে বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে, আওয়ামী লীগের পুরো মেয়াদে মাঠে থেকে গ্রেফতার হয়েছেন, মামলায় সাজা হয়েছে-এমন নেত্রীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়ছেন। দলের দুর্দিনে মাঠে থাকা নেত্রীদের প্রত্যাশা-বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজপথের নেতৃত্ব ও বিগত সময়ের সঠিক তথ্য যাচাই-বাছাই করেই নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করবেন।

মন্তব্য (০)





image

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তা...

image

নির্বাচনের আগে ও পরে আমাদের দলের সঙ্গে সহিংসতা চলছে: গোলা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরও...

image

দেশ ভালো নেই: জামায়াত আমির

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী ব...

image

‎বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব-কালচারের সূচনা: ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) যে পরিস্...

image

গভর্নরকে অপসারণের খবরে ঘুরে দাঁড়ালো শেয়ারবাজার

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এ খবরে ঘুর...

  • company_logo