• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় নবাগত ও‌সির সা‌থে সাংবা‌দিক‌দের মত‌বি‌নিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবা‌দিক‌দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রা‌তে সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত‌বি‌নিময় সভায় সাটুরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ নানা অসামাজিক কার্যকলাপ প্রতি‌রোধ কর‌তে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাটুরিয়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রনিনিধি মুহাম্মদ লুৎফর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি তদন্ত রনজিৎ সাহা, সেকেন্ড অফিসার এসআই মো. আরিফ খান, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের কাগজের মো. হোসেন জয়, মো. শহীদুল ইসলাম শহিদ সাংবা‌দিক আব্দুস ছালাম সফিক, মো. হৃদয় মাহমুদ রানাসহ প্রমুখ।

মত‌বি‌নিময় কা‌লে সাংবা‌দিকরা বলেন, পুলিশ ও সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। এই দুই মহান পেশার মানুষগুলি একসাথে কাজ করলে, সাটুরিয়া থেকে মাদকসহ সকল ধর‌নের অপরাধ প্রতিরোধ করা সম্ভব। আগামীতে দেশের যে কোন পরিস্থিতিতে পুলিশ ও সাংবাদিকরা একসাথে সাটুরিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাবে।

 

 

মন্তব্য (০)





image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

image

ফরিদপুর ডিবি’র নতুন ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার...

image

পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ইফাস্ট-২০২৬ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল...

image

মা‌ছে ভা‌তে বাঙ্গালী সেই ঐ‌তিহ‌্যকে ধ‌রে রাখার উ‌দে‌শ্যে ...

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: দুর্যোগ ব্যবস্থাপনা ...

  • company_logo