ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মুন্নাফ হোসেন (৩৫) নামের এক মাদক সেবীকে মাদকদ্রব্য সহ আটক করে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সে ধানকুনিয়া এলাকার জাবের মন্ডলের ছেলে। পরে আটককৃত মুন্নাফ হোসেনকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা আদেশ দেন।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসাবে বুধবার (১২ নভেম্বর) চাটমোহর উপজেলার ধানকুনিয়া বাজার এলাকা থেকে পাঁচ পুরিয়া মাদকদ্রব্য গাঁজাসহ মুন্নাফ হোসেনকে আটক করা হয়। পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তাকে একশত টাকা নগদ অর্থ জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর উপজেলাকে মাদকমুক্ত করার চেষ্টায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজারের স...
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...
পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...
নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...
ফেনী প্রতিনিধি : ১৪ বছরের কারাদণ্ড এড়াতে টানা ২০ বছর ধরে আত্ম...

মন্তব্য (০)