ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ফুটবল পাগল জাতি হিসেবে পরিচিত ব্রাজিল। সেখানে অনেকেই প্রিয় ফুটবলারদের নাম অনুসারে সন্তানদের নাম রাখেন। তবে সম্প্রতি ব্রাজিলের ভূগোল ও পরিসংখ্যান সংস্থা (আইবিজিই)-এর এক সমীক্ষা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে।
সমীক্ষার ফলাফলে দেখা গেছে, ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারের নামের তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার সাবেক তারকা জুয়ান রোমান রিকেলমে। এমনকি বর্তমান তারকা নেইমারের নামের চেয়ে রিকেলমের নামে বেশি মানুষ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ব্রাজিলে প্রায় ২৫,৯৪২ জনের নাম রাখা হয়েছে বোকা জুনিয়র্সের কিংবদন্তি রিকেলমের নামে। এদের গড় বয়স প্রায় ১২ বছর। ১৯৯০-এর দশকে রিকেলমের নামে মাত্র ২২৫ জনের নাম ছিল। তবে ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১২,২২০ জনে পৌঁছায়। এই সময়েই রিকেলমে বোকা জুনিয়র্সের হয়ে তিনবার কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন।
অন্যদিকে ব্রাজিলের বর্তমান সুপারস্টার নেইমারের নামে রয়েছেন ২,৪৪৩ জন, যাদের গড় বয়স ১১ বছর। নেইমার ২০০৯ সালে পেশাদার ফুটবল জীবন শুরু করার সময় এই সংখ্যা ১০০-এর কম ছিল। এছাড়াও, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নামে আছেন মাত্র ৩৬৩ জন এবং কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নামে ১২৮ জন।
সূত্র- ওয়ান ফুটবল
স্পোর্টস ডেস্ক : বড় ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। বাম গোড়ালির ল...
নিউজ ডেস্কঃ দেশের ক্রিকেটের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশা...
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়ে...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে প...
স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

মন্তব্য (০)