ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মিনিবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের স্বজনরা থানায় আসছেন পরিচয় নিশ্চিতের জন্য। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...
পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...
নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

মন্তব্য (০)