• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পুত্রের হাতে পিতা খুন!

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে পুত্রের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে।

রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিহতের নাম আহমেদ হোসেন (৫২), তিনি ওই এলাকার মৃত জলিল বক্সের ছেলে। অভিযুক্ত পুত্রের নাম রিয়াদ হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদ ছুরি দিয়ে পিতার গলার ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা আহমেদ হোসেনকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় পুলিশ জানায়, অভিযুক্ত পুত্র রিয়াদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য (০)





image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

১

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৩

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৪

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

image

যে কোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিস...

৫

নিউজ ডেস্ক : রাজধানীবাসীকে একটি বাসযোগ্য নগরী উপহার দিতে যে ...

  • company_logo