ছবিঃ সিএনআই
মাদারীপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ধানের শীষ, প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।
রোববার (০৯ নভেম্বর) বিকেলে শিবচর উপজেলা একাত্তর চত্তর থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলুর নেতৃত্বে ৭১ চত্বরে এ র্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুকে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সমাবেশে সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ হবো। দলের দুঃসময় আমি সবসময় জনগনের পাশে ছিলাম জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আজও দলের সাথে আছি। দলের সাথে কখনো বেইমানি করিনি করবো না। জনগণ আমাকে ভালবাসে তাই আমি জনগণের সাথেই আছি থাকবো।
তিনি বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন, যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। সেই বিপ্লবী চেতনা ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সদস্য সচিব মনজিল রহমান সিহাব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারীসহ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার এ...
পাবনা প্রতিনিধি : অপরাধ সংঘটিত হওয়ার পর কেবল তদন্ত বা আসামি ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বছরের পর বছর ধরে জালিয়াতি ক...
পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

মন্তব্য (০)