• সমগ্র বাংলা

‎মোহাম্মদপুরে ভাইরাল হওয়া ছিনতাইয়ের মূলহোতা শাওনসহ গ্রেফতার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাই ঘটনার মূলহোতা শাওনসহ (১৯) সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

‎শনিবার (৮ নভেম্বর) রাতে বসিলা ফিউচার সিটি থেকে সেনা অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।

‎বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রাতে এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায় একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

‎ভিডিও বিশ্লেষণ করে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি মূল অভিযুক্তদের একজন ঢাকায় ফিরে এলে, তার গতিবিধি নজরে আনতে বসিলা আর্মি ক্যাম্পের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেনা সদস্যরা মূলহোতা শাওনকে এবং তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিবকে (২৪) গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি সামুরাই (ধারালো তলোয়ার) উদ্ধার করা করা হয়েছে।

‎জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে যে ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তিটি তিনিই এবং সে তার ব্যবহৃত দেশীয় অস্ত্র সেনা টহল দলের কাছে জমা দেয়। গ্রেফতার চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক বা কাল; আইনের হাত থেকে রক্ষা পাবে না। এরআগে যেসব ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তাদের অধিকাংশই গ্রেফতার হয়েছে। যারা এখনো পলাতক, তাদেরও আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সালথায় হাত-পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার এ...

image

পাবনাকে অপরাধ, অস্ত্র ও মাদকমুক্ত করতে এসপি ছুফি উল্লাহর ...

পাবনা প্রতিনিধি : অপরাধ সংঘটিত হওয়ার পর কেবল তদন্ত বা আসামি ...

image

রাণীনগরে জালিয়াতি করে একের পর এক বাল্য বিয়ে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বছরের পর বছর ধরে জালিয়াতি ক...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা ...

image

‎পাবনায় স্বামীর পরকীয়ার জেড়ে ঝগড়া: স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধিঃ ‎পাবনায় স্বামীর পরকীয়া প্রেমের ঘটন...

  • company_logo