• সমগ্র বাংলা

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের আয়োজনে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে এই সৃজনশীল আয়োজনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রতিযোগিতা পরবর্তী বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।”

এসময় তিনি আরো বলেন, বগুড়ার কৃতি সন্তান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিশুদের অনেক ভালবাসতেন। তাই ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল শিক্ষার্থীদের নিয়ে যে সৃজনশীল আয়োজন করেছে তা সত্যিই প্রশংসনীয়। সুন্দর ব্যবস্থাপনায় ভবিষ্যৎ কান্ডারীদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তাদের মাঝে ইতিবাচক চেতনা তুলে ধরতে এই প্রচেষ্টার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান জেলা ছাত্রদল সভাপতি সন্ধান ও সাধারণ সম্পাদক পলাশকে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সহিদুন্নবী সালাম ও কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এসময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিশুরা কেউ এঁকেছেন জিয়াউর রহমানের প্রতিকৃতি আবার কেউ তুলে ধরেছেন জাতীয় রাজনীতিতে জিয়াউর রহমানের নানা গুরুত্বপূর্ণ অবদানের দিকগুলো। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল মননের বিকাশে ছাত্রদলের উদ্যোগে ভবিষ্যতেও এমন ইতিবাচক কর্মসূচি চলমান থাকবে।

মন্তব্য (০)





image

দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায...

১

কিশোরগঞ্জ কিশোপ্রতিনিধিঃ রগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

image

জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় একগুচ্ছ কর্মসূচি: বাইসাইকেল...

২

বগুড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী কণ্যা ব্যারিস্টার জাইমা ...

image

পাবর্তীপুরে প্রাথমিক স্কুল শিক্ষক মনোরঞ্জকে পিটিয়ে হত্যা

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পাবর্তীপুরের রাবেয়া বাজা...

image

ধর্ষণের পর শিশুর হাতে ২০ টাকা ধরিয়ে দিল নরপশু

৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পঞ্চম শ্রেণিতে পড...

image

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজের উদ্বোধন করা হ...

৫

পাবনা প্রতিনিধিঃ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্য...

  • company_logo