ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় আদিবাসী বাঙালীদের ভূমি ফিরিয়ে দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার সহ ২০১৬ সালে নির্মমভাবে তিন আদিবাসী সাঁওতাল হত্যার বিচার ও তাদের স্মরণে শোক র্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে নিহত তিন সাঁওতাল স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ২ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়।পরে আদিবাসী সাঁওতালরা একটি শোক র্যালী বের করে কাটামোড় এলাকার গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে বাগদামাঠে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি.বার্নাবাস টুডু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী বিভাগীয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহামুদ কামাল কাদেরী, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারী বিষয়ক সম্পাদক জাকিয়া শিশির,আদিবাসী গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে।
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নে জম...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ম...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী মৌজার এ...

মন্তব্য (০)