• লিড নিউজ
  • অর্থনীতি

চার মাসে দেশের তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে ১.৪০ শতাংশ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

‎সোমবার (৩ নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে আয় হয়েছিল ১ হাজার ২৮১ কোটি ১০ লাখ ডলার।

‎তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৭২০ কোটি ৭২ লাখ ডলার।

‎এছাড়া ৫৭৫ কোটি ২৫ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৫৬০ কোটি ৩৭ লাখ ডলার।

‎এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০১ কোটি ৯৯ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩২৯ কোটি ৬৪ লাখ ডলার।

‎তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এছাড়া ১৩৬ কোটি ২১ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ৩৩ শতাংশ।

‎এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ১ হাজার ৬১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫৭৮ কোটি ৬৩ লাখ ডলার।

‎ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯০ লাখ ডলারে।

‎আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১ দশমিক ০৮ শতাংশ। জুলাই-অক্টোবর মাসে রফতানি হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ ডলারে।

‎এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৮২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশকে ১৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে...

image

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

image

দেশে স্বর্ণের দামে বড় লাফ

নিউজ ডেস্ক : দেশের বাজারে টানা ২ দফা কমার পর ফের স্বর্ণের দা...

image

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক : চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে জাতীয় রাজস্ব বোর...

image

অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরক...

নিউজ ডেস্ক : দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার লাইসেন্সিং ও অ...

  • company_logo